ভা*ঙা হতে পারে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়ি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ AM

ভা*ঙা হতে পারে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়ি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৩:৪৮:১২ AM

ভা*ঙা হতে পারে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়ি

ছবি : সংগৃহীত


অনুমতি ছাড়াই বহুতল নির্মাণের অভিযোগে আইনি বিপাকে জড়িয়েছেন ওপার বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী। ইতোমধ্যেই বৃহন্মুম্বই পুরনিগমের পক্ষ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। সময়মতো সঠিক জবাব না দিলে অভিনেতার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের মাধ এলাকায় ১০০টির বেশি অবৈধ বাড়ি নির্মাণকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে অভিনেতার বাড়ির নামও। মহারাষ্ট্রের মালাড মাধ এলাকার ইরাঙ্গেল গ্রামের ইরাবতী মন্দিরের কাছে যে বাড়িটি রয়েছে, তার নিচের তলাটি অবৈধভাবে সংস্কার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বহুতলের গ্রাউন্ড ফ্লোর তৈরি করা হয়েছে ইট, কাট এবং কাঁচ দিয়ে, যা তৈরি করার আগে পুরনিগমের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুমতি না নিয়ে বাড়িটি তৈরি করার অপরাধে অভিনেতাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে, যার জবাব এক সপ্তাহের মধ্যে দিতে হবে অভিনেতাকে।

অভিনেতা যদি সঠিক সময় মতো জবাব না দেন অথবা অভিনেতার জবাব যদি সন্তোষজনক না হয় সে ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে পুরনিগম কর্তৃপক্ষ। অবৈধ নির্মাণ তৈরি করার অপরাধে সেটি ভেঙে দেওয়া বা মোটা অঙ্কের টাকা জরিমানা এমনকি কারাবাস পর্যন্ত হতে পারে অভিনেতার।

প্রসঙ্গত, ১৯৮৮ সালের বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের আইন অনুযায়ী মিঠুনের বিরুদ্ধে ৩৩৭, ৩৪২, ৩৪৭ ধারায় মামলা হতে পারে। মিঠুন এর আগেও আইনি জটিলতায় জড়ান। গত বছর বাংলায় অমিত শাহের উপস্থিতিতে তৃণমূলকে বিঁধতে গিয়ে তিনি উসকানিমূলক মন্তব্য করেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ