বেনাপোল বন্দরে আ ট কা পণ্যবাহী ৩৬ ট্রাক
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ PM

বেনাপোল বন্দরে আ ট কা পণ্যবাহী ৩৬ ট্রাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ১০:৩৬:০৯ AM

বেনাপোল বন্দরে আ ট কা পণ্যবাহী ৩৬ ট্রাক

ছবি : সংগৃহীত


বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্য ও পোশাকসহ সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। এরই প্রেক্ষিতেদেশটির উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে প্রবেশের অপেক্ষায় থাকা গার্মেন্টস পণ্যবোঝাই ৩৬টি ট্রাক বেনাপোল বন্দরে আটকে আছে। এতে দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর প্রভাব পড়েছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। আজ রবিবার পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে আটকে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি)। যেসব রেডিমেড পোশাক স্থলবন্দর হয়ে আসতো। এখন থেকে সেসব পণ্য কলকাতা সামুদ্রিক বন্দর এবং মুম্বাইয়ের নাভা শেভা বন্দর দিয়ে আনতে হবে। এছাড়া যথারীতি যা আছে তাই থাকবে। তবে যে সকল পণ্যের এলসি/টিটি হয়েছে, সেগুলো যাতে আমদানি করা যায় সেজন্য কাস্টমসে আলোচনা চলছে।’

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, ভারত সরকার স্থলবন্দর দিয়ে গার্মেন্টস সামগ্রী আমদানি নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল স্থলবন্দরে ৩৬টি গার্মেন্টস পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। তবে ভারত সরকারের এই নিষেধাজ্ঞার ফলে বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা করছেন স্থলবন্দরের রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

বেনাপোল বন্দরের ডেপুটি ডিরেক্টর মামুন কবীর তরফদার বলেন, ‘ভারত সরকার বাংলাদেশি বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় বেনাপোল বন্দরে আটকে আছে ৩৬টি গার্মেন্টস পণ্যবাহী ট্রাক। হঠাৎ করে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে পড়েছে রপ্তানিকারক ব্যবসায়ীরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃকপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে তারা ভাবছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ