নগর ভবন এলাকা ‘ব্ল কে ড’, উপদেষ্টা আসিফের প দ ত্যা গ দাবি
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ PM

নগর ভবন এলাকা ‘ব্ল কে ড’, উপদেষ্টা আসিফের প দ ত্যা গ দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ০৩:৫৫:৩০ AM

নগর ভবন এলাকা ‘ব্ল কে ড’, উপদেষ্টা আসিফের প দ ত্যা গ দাবি

ছবি : সংগৃহীত


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে গোলাপ শাহ মাজার ও নগর ভবনের সামনের রাস্তা অবরোধ করে কর্মসূচি শুরু করেন তারা।

সকাল ৯টা থেকেই নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাকপন্থীরা। ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে’—এমন নানা স্লোগানে মুখরিত হয় নগর ভবনের সামনের এলাকা। ‘ঢাকাবাসী’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। নগর ভবনের প্রধান ফটকের সামনে প্রতিবাদী গান পরিবেশন করতে দেখা যায় বিক্ষোভকারীদের।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেও স্লোগান দেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, নগর ভবন ও গোলাপ শাহ মাজার–সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। কর্মসূচির কারণে জনদুর্ভোগও দেখা দেয়। এর আগে রোববার বিকেলে সাবেক সচিব মশিউর রহমান পরবর্তী দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, নগর ভবন ও এর আশপাশ এলাকায় ‘ব্লকেড’ কর্মসূচি চলবে যতক্ষণ না ইশরাক হোসেনকে শপথ নেওয়ানো হয়।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের এক মাস পর, ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করে। তবে এখন পর্যন্ত তার শপথ গ্রহণ সম্পন্ন হয়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ