বা স চা*পায় শেষ বাবা, পা গেছে মেয়ের, হাত ভে ঙে ছে অন্তঃসত্ত্বা স্ত্রীর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বা স চা*পায় শেষ বাবা, পা গেছে মেয়ের, হাত ভে ঙে ছে অন্তঃসত্ত্বা স্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১০:২৬:৩৭ পূর্বাহ্ন

বা স চা*পায় শেষ বাবা, পা গেছে মেয়ের, হাত ভে ঙে ছে অন্তঃসত্ত্বা স্ত্রীর

ছবি : সংগৃহীত


রাজশাহীর বাঘায় বাসচাপায় জাহেদুল ইসলাম শান্ত (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার মেয়ে উম্মে তুরাইফা খাতুনের (৫) পা বিচ্ছিন্ন হয়ে গেছে। হাত ভেঙেছে স্ত্রী জেসমিন আক্তারের (২৪)। তিনি অন্তঃসত্ত্বা।

সোমবার (১৯ মে) সকাল পৌনে ৯টার দিকে বাঘা-ঈশ্বরদী মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে জাহিদুল মারা যান। তাদের বাড়ি নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ি জামতলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে জাহেদুল ইসলাম মোটরসাইকেলযোগে মেয়ে তুরাইফাকে রাজশাহীর বাঘা উপজেলার একটি স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী জেসমিন। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুপার সনি পরিবহনের একটি বাসের তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের আত্মীয় আবিদ হাসান বলেন, ‘‘জেসমিন আক্তার সন্তানসম্ভবা। তাকে রামেকের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জাহেদুল ও তার মেয়েকে অপারেশনের পর ঢাকায় নেওয়ার কথা বলেছিলেন চিকিৎসক। কিন্তু, তার আগেই জাহেদুল মারা গেছেন।’’

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘‘দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা