আমাকে মেরে ফেলার হু ম কি দেওয়া হচ্ছে : মিষ্টি জান্নাত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ AM

আমাকে মেরে ফেলার হু ম কি দেওয়া হচ্ছে : মিষ্টি জান্নাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১১:২৯:৩২ AM

আমাকে মেরে ফেলার হু ম কি দেওয়া হচ্ছে : মিষ্টি জান্নাত

ছবি : সংগৃহীত


নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা, অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন তিনি। এক পোস্টে মিষ্টি জান্নাত উল্লেখ করেছেন যে, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।

পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে , কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন‍্য নাম্বার থেকে মিথ‍্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।’

কমেন্ট বক্সে নেটিজেনরা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি চিত্রনায়িকাকে জিডি করার উপদেশ দিয়েছেন। জাহেদ মিয়া নামে এক নেটিজেন লিখেছেন, ‘প্রশাসনের আশ্রয় নেন।’ আরেকজন বলেন, ‘থানায় জিডি করেন।’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ