তাহিরপুরে পুলিশের খাঁচায় পলাতক দুই আসামি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৬ AM

তাহিরপুরে পুলিশের খাঁচায় পলাতক দুই আসামি

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৩ ১০:১৬:২৭ AM

তাহিরপুরে পুলিশের খাঁচায় পলাতক দুই আসামি

ছবি : নিজস্ব


পালিয়ে থাকার পরও শেষ রক্ষা হলো না ওয়ারেন্টভুক্ত দুই আসামির। অবশেষে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সজীব দেব রায় এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাদেরকে ধরতে সক্ষম হয়। রবিবার (৮ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাও গ্রামের রুপ মিয়ার ছেলে মাসুম মিয়া (২৭), একই গ্রামের মুছা মিয়ার ছেলে পরান মিয়া (১৮)।

তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সজীব দেব রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সি আর ১৩/২১ মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ওয়ারেন্টভুক্ত দুই আসামি কে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, উপজেলার সর্বত্র আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অপরাধীদের গ্রেফতারে সর্বদা সচেষ্ট রয়েছে তাহিরপুর থানা পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব