যুদ্ধরত ইসরায়েলে গিয়ে বিপাকে অভিনেত্রী নুসরাত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৭ AM

যুদ্ধরত ইসরায়েলে গিয়ে বিপাকে অভিনেত্রী নুসরাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ০১:০১:১৫ AM

যুদ্ধরত ইসরায়েলে গিয়ে বিপাকে অভিনেত্রী নুসরাত

ছবি: সংগৃহীত


যুদ্ধবিদ্ধস্ত ইসরায়েলে গিয়ে বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ভারুচা। ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’-তে প্রকাশিত খবরে এমন তথ্য জানা গেছে।

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এ অভিনেত্রী। আর হঠাৎ ইসরায়েলের পক্ষে যুদ্ধ ঘোষণা হওয়া সেখানেই আটকে পড়েন তিনি। এমনকি অভিনেত্রীর ফোনও বন্ধ ছিল। যোগাযোগ করা যাচ্ছিল না তার সঙ্গে। অবশেষে চিন্তার মেঘ কাটিয়ে অভিনেত্রীর সহকারী জানিয়েছেন, ভারতে ফিরছেন তিনি।

হঠাৎ হামলা চালিয়ে ইসরায়েলকে পুরোপুরি চমকে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আকাশ, জল, স্থল- তিন পথ দিয়ে একযোগে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি।

এতে এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। জবাবে, গাজায় পাল্টা হামলা চালিয়ে প্রায় ২৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস।

ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়তে শুরু করে হামাস। এর ফলে তেল আবিবের মতো দূরবর্তী শহরগুলোতেও বেজে ওঠে সতর্কতা সাইরেন।

হামাস জানিয়েছে, প্রথম ধাপে তারা পাঁচ হাজার রকেট ছুড়েছে। ইসরায়েলি বাহিনী অবশ্য দাবি করেছে, ২ হাজার ৫০০ রকেট ছুড়েছে হামাস।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী