ইসলামী আ ন্দো ল ন বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৫ AM

ইসলামী আ ন্দো ল ন বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৯:৩৪:১২ AM

ইসলামী আ ন্দো ল ন বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ছবি: নিজস্ব


ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী মোস্তফা কামাল বলেছেন, বর্তমানে দেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের প্রতিটি দায়িত্বশীল কর্মীকে ইসলামী আদর্শে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদেরকে দেশ গঠনে অগ্রনী ভুমিকা রাখতে হবে। দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই। আর সেই নেতৃত্ব ইসলামী আন্দোলনকেই তৈরি করতে হবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে গণ দাওয়াতের মাধ্যমে প্রত্যেক পাড়ায়-মহল্লায় মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানবতার সেবা ও ব্যাপকভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সম্পৃক্ত করে গণভিত্তি অর্জনের জন্য প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

শনিবার (২৪ মে ) দিনব্যাপী সিলেট জেলার ১২ টি থানা ও উপজেলার দায়িত্বশীলদের নিয়ে নগরীর সোবহানীঘাটস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি জনশক্তিকে সর্বক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। এজন্য পড়াশোনা ও তারবিয়াতের বিকল্প নেই। ভাসাভাসা জ্ঞান নিয়ে নেতৃত্ব দেওয়া যায় না। এইদিন শেষ হয়ে গেছে। জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সর্বোপরি আমরা আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে ক্বোরআন ভালোভাবে জানতে হবে এবং তা সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছিলেন বাংলাদেশের বুকে সেই একই আদর্শ প্রতিষ্ঠার কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী ফয়জুল হাসানের সঞ্চালনায় ক্বোরআনে কারীমের তেলাওয়াত, দারসুল কুরআন, দারসুল হাদীস ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, ফজলুল হক্ব, জননেতা নূরুল আমীন, মহানগর সহ-সভাপতি  আসাআদ উদ্দীন, শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কে এম ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, দফতর সম্পাদক মাওলানা বদরুল হক, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান সহ থানা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ