ছবি:সংগৃহীত
আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রোববার (২৭ এপ্রিল ২০২৬) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ওইদিন সিলেট মহানগর এলাকায় সফর করবেন। সফরকে ঘিরে ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদিত কর্তৃপক্ষ ছাড়া নির্ধারিত রুট, অবস্থানস্থল ও ভেন্যুর ৫০০ মিটার পরিধির মধ্যে এবং ২ কিলোমিটার উচ্চতায় সব ধরনের ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জনস্বার্থে এ নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




