মৌলভীবাজারে পুলিশের হাতে ২৮ লাখ টাকার চো রা ই পণ্য জব্দ, আ ট ক ২ ​​​​​​​
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ AM

মৌলভীবাজারে পুলিশের হাতে ২৮ লাখ টাকার চো রা ই পণ্য জব্দ, আ ট ক ২ ​​​​​​​

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ১১:০৪:১৫ AM

মৌলভীবাজারে পুলিশের হাতে ২৮ লাখ টাকার চো রা ই পণ্য জব্দ, আ ট ক ২ ​​​​​​​

ছবি : সংগৃহীত


মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় হাইওয়ে পুলিশের অভিযানে একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে জিরা, রেডবুল ও ফুসকা। অভিযানে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

গত শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান চালায় হাইওয়ে থানা পুলিশ।

আটক দুজন হলেন—ট্রাকচালক রতন আলী (২৩) ও হেলপার আরিফুল ইসলাম (৩০)। দুজনেরই বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলায়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখে যাওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-৮৪৪৪) থামিয়ে তল্লাশি চালায় টহল পুলিশ। চালক সুনামগঞ্জের বড়ছড়া শুল্ক স্টেশনের গুদামঘরের ইনচার্জের স্বাক্ষরিত একটি নিলাম চালান দেখান। যাচাইয়ে চালানটি ভুয়া প্রমাণিত হলে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।

পরে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার মির্জা সাইজ উদ্দিন, শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানসহ কর্মকর্তারা উপস্থিতিতে ত্রিপল খুলে দেখা হয়, ট্রাকে রয়েছে ১২৫ বস্তা জিরা (৩৭৫০ কেজি), ১০ বস্তায় ৫২০ প্যাকেট ফুসকা এবং ৩০ কার্টুনে ৪৩২০ পিস ভারতীয় রেডবুল। পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

অভিযানে হাইওয়ে পুলিশের সার্জেন্ট সম্রাট হোসেন, শিশির চন্দ্র দাশ, এসআই সৈয়দ ইমরুল সাহেদসহ আরও অনেকে অংশ নেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বলেন, ‘চোরাই পথে আনা পণ্যসহ ট্রাক জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।’

জৈন্তাবার্তা / রহমান


শীর্ষ সংবাদ:

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আরিফুল হক চৌধুরী , গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আগামীকাল সিলেটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভাগীয় কনভেনশন
নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
শাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
সিলেটের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ থাকবে না