ধর্মপাশায় সেতু পুনঃনির্মাণ ও সড়ক সং স্কা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

ধর্মপাশায় সেতু পুনঃনির্মাণ ও সড়ক সং স্কা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ১২:০০:২৬ অপরাহ্ন

ধর্মপাশায় সেতু পুনঃনির্মাণ ও সড়ক সং  স্কা রে র দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি : সংগৃহীত


ধর্মপাশা উপজেলার কালীজানা নদীর ওপর নির্মিত জরাজীর্ণ সেতুটি পুনঃনির্মাণ ও গাবী কান্দাবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছনের সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে কালীজানা সেতুটির পশ্চিমপাশের সড়কে এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

এতে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেয়। অবসরপ্রাপ্ত সিভিল সার্জন সিরাজুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলার গাবী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের সঞ্চালনে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সৈয়দ জিয়াউল হক, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল আলম, সাবেক সাধারণ স¤পাদক মমতাজুর রহমান, সহকারী শিক্ষক আহসান তালুকদার, সামিউল নিক্সন, মশিউর রহমান, ইউপি সদস্য ইদ্রিস আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল হাসিম, কাকিয়াম গ্রামের বাসিন্দা মুখলেছুর রহমান, মীর্জাপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম, শরিশ্যাম গ্রামের বাসিন্দা ওয়াসিম প্রমুখ।

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে উপজেলার কালীজানা সেতুটি পুনঃনির্মাণ ও গাবী গ্রামের কান্দাবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছনের সড়ক পর্যন্ত দুই কিলো ১০০মিটার সড়ক সংস্কার ও মেরামতের দাবি জানান। এলাকাবাসী জানান, উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের কান্দারবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছন পর্যন্ত সড়কটির দূরত্ব দুই কিলো ১০০মিটার। সড়কটি ১৯৯৫ সালে পাকাকরণ করা হলেও এর পর আর কোনো ধরণের সংস্কার ও মেরামত করা হয়নি। এই সড়কের বেশির ভাগ অংশ ১৫/২০বছর আগে ভেঙ গিয়ে জন ও যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর কালীজানা নদীর ওপর থাকা কালীজানা সেতুটি এলজিইডি’র অধীনে ১৯৯৭ সালে নির্মাণ করা হয়। ২০১০সালের সেতুটির একাংশ হেলে পড়লে ও সেতুটির রেলিং ভেঙে যাওয়ায় জন ও যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ১৩টি গ্রাম ও আশপাশেরসহ অর্ধ লক্ষাধিক মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বক্তারা এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, এই সেতুটি পুনঃনির্মাণ, সড়কটি সংস্কার ও মেরামত কাজের জন্য এলজিইডির ফ্লাড ২০২২ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই কাজটি শুরু হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন