শান্তিগঞ্জে শুরু হলো ভূমি মেলা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে শুরু হলো ভূমি মেলা

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ০২:৪৯:৫৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে শুরু হলো ভূমি মেলা


সুনামগঞ্জের শান্তিগঞ্জে শুরু হয়েছে ভূমি মেলা-২০২৫। এ উপলক্ষে মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। 

রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সাজিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সুরমা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ডুংরিয়া উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদনমোহন রায়, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন