সুনামগঞ্জে কবরস্থানে নিয়ে বাকপ্রতিবন্ধি শিশুকে ব*লাৎকারের অ ভি যো গ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ AM

সুনামগঞ্জে কবরস্থানে নিয়ে বাকপ্রতিবন্ধি শিশুকে ব*লাৎকারের অ ভি যো গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ১১:০৩:৩৯ AM

সুনামগঞ্জে কবরস্থানে নিয়ে বাকপ্রতিবন্ধি শিশুকে ব*লাৎকারের অ ভি যো গ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১১ বছরের এক বাক ও শারীরিক প্রতিবন্ধি শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠেছে। শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার জয়কলস গ্রামে কবরস্থানের পাশে একটি জঙ্গলে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ওই যুবকের নাম ইমন মিয়া (২৫)। তিনি একই গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার প্রতিবন্ধি ওই শিশুটি গাভী আনতে হাওরে গেলে ইমন মিয়া তাকে ভয়ভীতি দেখিয়ে কবরস্থানের পাশে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। পরে শিশুটির পরনের জামাকাপড় খুলে বলাৎকার করে। এতে শিশুটির শরীরে গুরুতর ক্ষত হয় এবং রক্তক্ষরণ হয়।

পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, 'ঘটনার পর অভিযুক্ত ইমনের বাবা-মাকে বিচার দেয়া হলে তারা উল্টো গালিগালাজ করেন। এবং ভয় দেখিয়ে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।'

এছাড়া এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত ইমনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

 শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, 'এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

জৈন্তাবার্তা / মনোয়ার