কর্নিয়ার মুখে ববিতার ছায়া?—নিজেই জানালেন কণ্ঠশিল্পী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ PM

কর্নিয়ার মুখে ববিতার ছায়া?—নিজেই জানালেন কণ্ঠশিল্পী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ১২:২৭:২৯ PM

কর্নিয়ার মুখে ববিতার ছায়া?—নিজেই জানালেন কণ্ঠশিল্পী

ছবি : ফাইল ফটো


আলোচিত কণ্ঠশিল্পীদের মধ্যে একজন জাকিয়া সুলতানা কর্নিয়া। ইতিমধ্যে তার বেশকিছু গান জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতার সাথে নিজের চেহারার মিল আছে মন্তব্য করে আলোচনায় এসেছেন এই শিল্পী।

গত ১৯ মে রাজধানীর সেরাটন হোটেলে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসর’ অনুষ্ঠিত হয়। সেখানেই এক আলাপচারিতায় কর্নিয়া জানান, অনেকে বলেন তিনি দেখতে চিত্রনায়িকা ববিতার মত।

টাইটানিকের নায়িকার সাথে নিজের চেহারার মিল শুনে কর্নিয়া বলেন, টাইটানিকের নায়িকার মত কেউ বলেনি তবে আমি যখন চোখ টান টান করে মেকাপ করি তখন অনেকে ববিতা আপার মত দেখতে লাগছে বলেন। আমার খুব ভালো লাগে, আমার পছন্দের মানুষগুলোর কথা বললে।

এসময় তিনি নিজের নতুন গানের বিষয়েও কথা বলেন। ২০ মে তার নিজের নতুন গান ‘লাল জামদানী শাড়ি’ রিলিজ হবে বলে জানান এই কণ্ঠশিল্পী।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৯তম আসরে কর্নিয়া উপস্থিত হয়েছিলেন কাগজ সিনেমার ‘আইস্ক্রিম’ গানে নমিশন পেয়ে। আসরে আধুনিক গান-শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন তিনি। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী