দিরাইয়ে মায়ের সাথে গোসলে গিয়ে কিশোর নিখোঁজ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩ AM

দিরাইয়ে মায়ের সাথে গোসলে গিয়ে কিশোর নিখোঁজ

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ০৭:৫১:২৪ AM

দিরাইয়ে মায়ের সাথে গোসলে গিয়ে কিশোর নিখোঁজ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীতে মায়ের সাথে গোসলে গিয়ে অর্ঘ বর্মন আদি (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আদি বর্মন করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের বাসিন্দা অমিয় বর্মন লিটনের ছেলে ও দিরাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সংবাদ পেয়ে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৬ টায়ও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ স্কুলছাত্রের দাদা অমল বর্মন জানিয়েছেন, মায়ের সাথে অর্ঘ বর্মন আদি নদীতে গোসল করতে আসে। সে ভালোভাবে সাঁতার জানতো না। সাঁতরে বেশ কিছুই দূরে গিয়ে আর ফিরতে পারেনি। পানিতে তলিয়ে যায়। এ সময় মা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বলেন, নিখোঁজ কিশোরের সন্ধান পেতে আমরা কাজ করছি।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব