শান্তিগঞ্জে নদীভা*ঙন রোধে মা ন ব ব ন্ধ ন ও স্মারকলিপি প্রদান
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ AM

শান্তিগঞ্জে নদীভা*ঙন রোধে মা ন ব ব ন্ধ ন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ১০:৩৬:১৮ AM

শান্তিগঞ্জে নদীভা*ঙন রোধে মা ন ব ব ন্ধ ন ও স্মারকলিপি প্রদান

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রাম ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে। আজ সোমবার  ( ২৬ মে ) দুপুর ২টায় শান্তিগঞ্জ বাজারে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন করেন মির্জাপুর গ্রামবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রামের বাসিন্দা জিয়া উদ্দিন, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ ও মুসলিম মিয়া।

বক্তারা বলেন, টানা ভাঙনে ইতোমধ্যে মির্জাপুরের একাধিক বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে। সর্বশেষ মির্জাপুরের ঐতিহ্যবাহী খেয়াঘাট এলাকার মুচি ও মাঝিদের ঘরবাড়িও কালনী নদীর পেটে চলে গেছে। এই খেয়াঘাট দিয়েই প্রতিদিন শত শত মানুষ নদী পারাপার করতেন। কালনী নদীর মির্জাপুর খেয়াঘাট কেবল একটি পারাপারের স্থান নয়, এটি মানিকপুর, ফতেহপুর, দক্ষিণ হাসনাবাদসহ অন্তত চারটি গ্রামের মানুষের যোগাযোগ প্রধান মাধ্যম। এখান দিয়ে নদী পার হয়ে মানুষজন নোয়াখালী বাজার, সিলেট, সুনামগঞ্জ ও দিরাই যান। খেয়াঘাটটি ধ্বংস হয়ে গেলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে, থেমে যাবে জীবনযাত্রা।

মানববন্ধন শেষে মির্জাপুর গ্রামের বাসিন্দারা শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে অবিলম্বে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মির্জাপুর খেয়াঘাট পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়।

এ বিষয়ে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি, আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি।

জৈন্তাবার্তা / মনোয়ার