দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ গ্রে প্তা র
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ AM

দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ১০:৫৫:৪১ AM

দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরের ইউপি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ (৫৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার ( ২৬ মে ) দুপুর সাড়ে ১২টায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, দোয়ারাবাজার থানার মামলা নং— ০২ তারিখ —০২/১১/২০২৪ ধারা— ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫—উ এর তদন্তে প্রাপ্ত আসামী মো. আব্দুল হামিদ।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার