আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দেন’—পরীমণির আবেগঘন বার্তা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ AM

আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দেন’—পরীমণির আবেগঘন বার্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১২:১৬:১৪ PM

আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দেন’—পরীমণির আবেগঘন বার্তা

ছবি : সংগৃহীত


ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে তাকে। শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ আর প্রিয় নানা ভাইয়ের মৃত্যুতে অনেকটাই একাকিত্বে ভুগেছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমানে তার আশার আলো ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়ম। সন্তানদের ঘিরেই যেন পরীর পুরো ভুবন। সেই অনুভূতি এবার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করলেন পরীমণি।একটি ভিডিও শেয়ার করে ফেসবুকে নায়িকা জানিয়েছেন, আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।

পরীর কথায়, ‘আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানা ভাই মারা যাওয়ার সময় আমার আশপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।’

তিনি আরও বলেন, ‘এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সব কিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।’

পরীর এমন আবেগঘন পোস্টে ভক্তরা ভক্তরা ইতিবাচন মন্তব্য করছেন। অনেকেই আবার তার পোস্টটি শেয়ারও করছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ