সুনামগঞ্জে কোটি টাকার ভা*রতীয় শাড়ি জ*ব্দ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ AM

সুনামগঞ্জে কোটি টাকার ভা*রতীয় শাড়ি জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০২:৫৪:৩৩ AM

সুনামগঞ্জে কোটি টাকার ভা*রতীয় শাড়ি জ*ব্দ

প্রতীকী ছবি


সুনামগঞ্জ পৌর শহরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি পিকআপসহ ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়ির মূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ ৬৪ হাজার টাকা।

সোমবার টাস্কফোর্সের অভিযানের মাধ্যমে এসব শাড়ি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা বন্ধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জব্দৃকৃত ভারতীয় শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর