বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখত সুভাষ স্মরণে দোয়া মাহফিল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩ AM

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখত সুভাষ স্মরণে দোয়া মাহফিল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ০৯:৩৯:২১ AM

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখত সুভাষ স্মরণে দোয়া মাহফিল

ছবি : নিজস্ব


অ‍্যামেরিকা প্রবাসী ও সুনামগঞ্জ শহরের বাসিন্দা মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হোসেন বখতের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আনোয়ার বখত সুভাষ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় শহরের মুক্তারপাড়া এলাকায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয় মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাজী শফিক হজ গ্রুপের উদ‍্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব‍্য রাখেন মরহুম আলহাজ্ব আনোয়ার বখত সুভাষ'র ছোট ভাই পৌর মেয়র নাদের বখত।

কাজী শফিক হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব‍্য রাখেন আলহাজ্ব কাজী শাহেদ আলী, দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ‍্যক্ষ মাও. আলী নুর, হাফিজ আতাউর রহমান লস্কর, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. মফিজুর রহমান, পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাও. আবু সাঈদ, শিক্ষক মাও. আবু তাহির মো. খালিদ, মাও. জয়নাল আবেদীন, শিক্ষক মাও. আহমদ আলী, আলহাজ্ব ইদ্রিছ আলী।

দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব আনোয়ার বখত সুভাষ'র রূহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পেশ করেন শিক্ষক মাও. আবু তাহির মো. খালিদ। 

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব