ছবি : সংগৃহীত
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সঞ্জয় রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দুধবহর এলাকা থেকে তাকে আটক করা হয়। বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দুই দুইবার জয়শ্রী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটিতে না থাকলেও আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। তিনি সাবকে এমপি মোয়াজ্জেম হোসেন রতনের আস্থাভাজন ব্যক্তি ছিলেন। হাসিনা সরকারের আমলে বেশ দাফটের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
পট পরিবর্তনের পরে তার দাফটে বিন্দুমাত্র চির ধরেনি। দাফটের সাথেই এতোদিন উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি কর্মসূচিতে তাকে সামনের সারিতে দেখা যেতো।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে সঞ্জয় রায় চৌধুরীকে আটক করা হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




