শান্তিগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০২:৪৯:৪৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা


২০২৪-২৫ অর্থবছরে বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের আঞ্চলিক কর্মশালা।

বুধবার (২৮ মে) বেলা ১১টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মো. আসাদুল বাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান ও সিনিয়র সহকারী পরিচালক আল-মিনান-নূর।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রকল্প পরচালক মো. মশিউর রহমান। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শামশুল করিম। সঞ্চালনা করেন ধর্মপাশা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে। সুনামগঞ্জ জেলার কার্যক্রম উপস্থাপন করেন শান্তিগঞ্জ কার্প হ্যাচারি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য ও সম্ভাবনার দিক তুলে ধরেন এবং উপস্থিত মৎস্যচাষি ও মৎস্যজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে সরকারি খামারসমূহ আধুনিকীকরণ, উন্নত প্রযুক্তির সম্প্রসারণ এবং উন্নত জাতের মাছ উৎপাদন নিশ্চিত করা হবে।

কর্মশালায় জেলার বিভিন্ন মৎস্যজীবী, খামারি ও চাষিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে না, বরং খামারিরা লাভবান হবেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন