ছাতকে ১৬ বাংলাদেশিকে বি*এসএফ'র পু*শ ইন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ AM

ছাতকে ১৬ বাংলাদেশিকে বি*এসএফ'র পু*শ ইন

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০২:৫৯:৩০ AM

ছাতকে ১৬ বাংলাদেশিকে বি*এসএফ'র পু*শ ইন

প্রতীকী ছবি


সুনামগঞ্জের ছাতক সীমান্তে বিএসএফ এর পুশ ইন করা ১৬ বাংলাদেশিকে আটক কত্রেছে বিজিবি। তাদেরকে নোয়াকোট বিওপি-তে রাখা হয়েছে।

বুধবার ভোরের কোনো এক সময় বিএসএফ ওই ১৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠায়। তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।

বুধবার ভোর রাতে নোয়াকোট বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে টহল টিম ১৬ জনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পুশ ইন হওয়া ১৬ জনের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৬ জন শিশু-কিশোর। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

নোয়াকোট বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল আজিজ জানান, আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হচ্ছে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর