স্ত্রী রিয়া মনির ১২ লাখ টাকার মা ম লা হিরো আলমের বি রু দ্ধে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ AM

স্ত্রী রিয়া মনির ১২ লাখ টাকার মা ম লা হিরো আলমের বি রু দ্ধে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ১১:১৫:৩৪ AM

স্ত্রী রিয়া মনির ১২ লাখ টাকার মা ম লা হিরো আলমের বি রু দ্ধে

ছবি : ফাইল ফটো


হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী রিয়া মনি। গত সোমবার পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণপোষণের জন্য ১২ লাখ টাকা দাবি করে মামলাটি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন রিয়া নিজেই।

তিনি বলেন, ‘আমাকে হিরো আলম ডিভোর্স দিয়েছে, মিডিয়ায় এমনটা বলে বেড়াচ্ছে। কিন্তু আমি এখনো তেমন কোনো কাগজ হাতে পাইনি। আমি এখন পর্যন্ত আইনত তার স্ত্রী। সে আমার খোঁজখবর নেয় না। তাই দেনমোহর ও ভরণপোষণের জন্য আদালতে মামলা করেছি।’

এর আগে, গত ১৭ এপ্রিল দুপুরে বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়া মনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তার সঙ্গে সংসার না করার ঘোষণা দেন হিরো আলম। বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়াকে ডিভোর্স দেবেন বলেও জানান হিরো আলম।

সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন, তার মুমূর্ষু বাবাকে হাসপাতালে দেখতে একদিনও আসেননি রিয়া মনি। অসুস্থ বাবার খোঁজও নেননি তিনি। এই পুরো সময়টা হিরো আলম একাই ছিলেন বাবার পাশে। এমনকি তার বাবার মৃত্যুর পর মরদেহও দেখতে আসেনি রিয়া। এমন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না তিনি।

১৫ এপ্রিল রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান। ১৬ এপ্রিল বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।ওই দিনই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রিয়া মনিকে বয়কটের ঘোষণাও দেন হিরো আলম।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ