ছবি: নিজস্ব
সুনামগঞ্জে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ পেয়ে শহরের পানসী রেস্টুরেন্ট এবং রাজধানী রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়
বৃহস্পতিবার দুপুর একটায় সদর মডেল থানার পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এসময় অপরিচ্ছন্নতার দায়ে পানসী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং রাজধানী রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, আমরা অভিযোগ পেয়েছি যে,শহরের এই দু'টি রেস্টুরেন্ট অপরিচ্ছন্নতা উপায়ে খাবার পরিবেশন করা হয়। সেই আলোকেই আজকে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং অপর একটি রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




