কৃষ্ণনগরে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

কৃষ্ণনগরে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ১১:২২:১০ পূর্বাহ্ন

কৃষ্ণনগরে আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাইলটিং কর্মসূচির পাঠদান কেন্দ্র কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদেরকে নিয়ে 'অভিভাবক মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়েছে৷

আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয়ের হল রুমে প্রধান  শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মোঃ রইসুজ্জামান এর সঞ্চালনায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায়, অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজার নজরুল ইসলাম প্রধান, আশা রিজিওনাল ম্যানেজার দিপক চন্দ্র সরকার, সিলেট বিভাগীয় এডুকেশন অফিসার মোঃ হাবিবুর রহমান, আশা মঙ্গলকাটা ব্রাঞ্চের সিবিএম অরুণ কুমার দেব, বিদ্যালয়ের প্রক্তন সভাপতি ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলি রাণী দাস, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শারিরীক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মোঃ আতিকুল, ধর্ম শিক্ষা বিষয়ের শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া, সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক কবির হোসেন, কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক আব্দুল্লাহীল ক্বাফী, শিক্ষক গোলাম মোস্তফা, আশা শিক্ষা কর্মসূচির সুপারভাইজার মোঃ আব্দুল হক, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা বেগম, অভিভাবক মোঃ বাচ্চু মিয়া, সাবিনা আক্তার, আবু তাহের প্রমুখ৷ 

এরআগে পবিত্র গ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। প্রথমেই স্কুলের পক্ষ থেকে আগত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়৷ এরপর আশা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজারের স্বাগত বক্তব্যের পরপরই বিগত মাসিক পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে আশা'র পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়৷ 

অতঃপর অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন। অতিথি এবং অভিভাবকদের আলোচনায় আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং আগামী শিক্ষাবিষয়ক ভাবনা ও সার্বিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়৷ আলোচনা অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয়ের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়৷

উল্লেখ্য যে, বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আশা সমগ্র দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত আশা শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান- কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির মোট একশত জন শিক্ষার্থীকে পাঠদান করানো হয়৷ তাছাড়া জেলার ৯টি ব্রাঞ্চের আওতায় প্রাথমিক শিক্ষা ত্বরান্বিত করতে ১৩৫টি শিক্ষাকেন্দ্রে মোট ৪৫৮৯ জন শিক্ষার্থীকে পাঠদান করানো হয়৷ 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন