সুস্থতার পথে মিশা সওদাগর, দোয়া চাইলেন দেশবাসীর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০ PM

সুস্থতার পথে মিশা সওদাগর, দোয়া চাইলেন দেশবাসীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১২:১৪:১৫ PM

সুস্থতার পথে মিশা সওদাগর, দোয়া চাইলেন দেশবাসীর

ছবি : সংগৃহীত


বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। গত ১৫ মে ডালাসের একটি হাসপাতালে এই অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এরপর থেকেই আছেন বিশ্রামে। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অনেকেই জানতে চান কেমন আছেন তাদের প্রিয় অভিনেতা।

মিশা তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য এবার নিজেই জানালেন। গতকাল বুধবার এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘অপারেশনের পরে আজ (২৮ মে) চিকিৎসকের কাছে এসেছি। তারা সব কিছু দেখে বলেছেন, অপারশেনের পর ফিজিও থেরাপি নেওয়াসহ সব বিষয়গুলো ভালোভাবেই চলছে। আমার চিকিৎসা সঠিকভাবেই এগুচ্ছে। আমাকে আরও বেশ কিছুদিন ফিজিও থেরাপি নিতে হবে। দুই মাসের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব।’

ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমি আমার জীবনের ৩৫ থেকে ৪০ বছর সেবা দিয়ে গেছি। আমি জীবনে একটা জিনিসই পেয়েছি আপনাদের কাছ থেকে তা হচ্ছে- ভালোবাসা ও দোয়া। আমি সবার ভালোবাসা নিয়েই থাকতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।’

মিশা আরও বলেন, ‘প্রিয় দেশবাসী আমি সুস্থ আছি, সুন্দর আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ফেইক কোনো কিছুতে বিশ্বাস করবেন না। আমার পরিবারের জন্যও দোয়া করবেন।’এর আগে, গত ১৪ মে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে বলা হয়, মিশা সওদাগর মবর আক্রমণের শিকার হয়েছেন। আর ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ রাস্তায় এক ব্যক্তিকে মারধর করছেন। পরে অবশ্য জানা যায়, মিশাকে মারধরের ভিডিওটি মোটেও সত্যি নয়।

বলা দরকার, প্রায় ৯ বছর আগে মিশা সওদাগার ‘মিসড কল’ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অভিনয়েও ফিরেছিলেন তিনি। তবে আবারও সেই একই স্থানে আঘাত পান এই অভিনেতা। তাই উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন মিশা সওদাগর।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ