জগন্নাথপুরে ব জ্র পা তে দুইটি গরুর মৃ*ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ব জ্র পা তে দুইটি গরুর মৃ*ত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০৮:৩১:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ব জ্র পা তে দুইটি গরুর মৃ*ত্যু

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া  ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামে বজ্রপাতে দুই কৃষকের দুইটি গরুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৩১ মে) বিকেলে সৈয়দপুর হাড়িকোনা গ্রামের পশ্চিম মাঠে ঘাস খাওয়ার সময় এই ঘটনা ঘটে। মারা যাওয়া গরুর মধ্যে ওই গ্রামের সোহা মিয়া একটি ও শিপু মিয়া একটি রয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সোহা মিয়া বলেন, সকালে ঘাস খাওয়ানোর জন্য আমার ভাতিজা শিপুর গরু আমার গরু দুইটিকে রেখে আসি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। গরু আনার জন্য মাঠে যাওয়ার চেষ্টা করি কিন্তু এর মধ্যে বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে আসি। পরে স্থানীয় এক ব্যক্তি ফোন করে গরু দুইটি মারা যাওয়ার খবর জানায়। এতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এদিকে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন