সুনামগঞ্জের ছাতক উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ কয়েকটি ফেইক (ভুয়া) আইডি খুলে নানা অপপ্রচার চালানো হচ্ছে। মানহানিকর অপপ্রচারে ভুক্তভোগীরা রীতিমতো অসহায় বোধ করছেন। যে কারণে উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অকেটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইতোমধ্যে বিভিন্ন শ্রেনী-পেশার লোকজনের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পত্রিকার একাধিক প্রতিনিধি থানায় সাধারন ডায়রি করেছেন। এসব অপপ্রচারকারীদের ফেইক আইডি সনাক্তের পর সাইবার ট্রাইবুনালে মামলারও প্রস্ততি চলছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ছাতকের জনকন্ঠ’সহ একাধিক ফেসবুক ভুয়া (ফেইক) আইডিতে অপপ্রচার চালানো হচ্ছে। ওইসব আইডি থেকে মিথ্যা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ, অপমানজনক ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা বিব্রতকর অবস্থায় পড়ছেন। ইতোমধ্যে ফেইক আইডি’র বিরুদ্ধে বিভিন্ন সময়ে ছাতক থানায় অন্তত ১২টি সাধারণ ডায়রি করা হয়েছে। থানা পুলিশ বলছে, এসব আইডি সনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা শাখার (সিআইডি) স্পেশাল ব্রাঞ্চের (আইটি শাখা) কাজ করছে।
সিলেট তথ্যানুসন্ধানের নির্বাহী সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মো. খালেদ মিয়া বলেন, বেশ কয়েকটি ভুয়া আইডি থেকে কুরুচিপূর্ণ ও মিথ্যা, বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছেছ। এবিষয়ে থানায় সাধারণ ডায়রি করা হলেও সংশ্লিষ্ট আইডি’র পরিচালককে সনাক্ত করা যাচ্ছে না। এসব অপপ্রচারকারি ব্যক্তিদের ফেইক আইডি সনাক্ত হলেই সাইবার ট্রাইবুনালে মামলা করা হবে।
ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইনকিলাব ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি কাজি রেজাউল করিম রেজা বলেন, ছাতকের জনকণ্ঠ নামক আইডিসহ বিভিন্ন ফেইক আইডি দ্বারা গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। অপপ্রচারকারিদের সনাক্ত কিংবা তাদেরকে গ্রেপ্তার করতে না পরার বিষয়টি দুঃখজনক।
ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক সমকাল ও উত্তরপূর্ব প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, বেশ কয়েক মাস ধরেই ‘ছাতকের জনকন্ঠ’সহ একাধিক ফেসবুক আইডিতে কে বা কারা বিভিন্ন ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও অপমানজনক বক্তব্য দিয়ে পোস্ট করছে। এসব আইডি দ্রæত সনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া জরুরি।
এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান আকন্দ বলেন, ফেইক আইডির বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আইডি সনাক্ত করা হলেই পুলিশ দ্রæত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
জৈন্তাবার্তা




