বড়লেখা সী*মান্ত দিয়ে আরও ১১ জনকে পু*শইন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১১ AM

বড়লেখা সী*মান্ত দিয়ে আরও ১১ জনকে পু*শইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০১:৫৪:৩৭ AM

বড়লেখা সী*মান্ত দিয়ে আরও ১১ জনকে পু*শইন


মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১ জুন) বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান ১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার ভোরে এই ১১ জনকে পুশইন করা হয়।

বিজিবি সূত্র জানায়, এ পর্যন্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে। উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ওই ১১ জনকে আটক করে বিজিবি। আটকরা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

বিজিবি সূত্র আরও জানায়, শনিবার উপজেলার উত্তর শাহবাজপুরের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা। পরে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করেছে।  

তারা হলেন- মো. আল আমীন (৩০) দিনাজপুর, মো. মকবুল (৬০) দিনাজপুর, আরিফুল ইসলাম (২০) রংপুর, মো. হাদিকুল আলম (১৮) রংপুর, মো. সেলিম রেজা (২০) দিনাজপুর, মো. খলিলুর রহমান (২০) দিনাজপুর, মো. নাজমুল (৩৩) দিনাজপুর, জাহাঙ্গীর আলম (৩০) দিনাজপুর, মো. জহিরুল ইসলাম (২৫) ঠাকুরগাঁও, মো. রহমান আলী (৪০) ঠাকুরগাঁও, মো. মনিরুল ইসলাম (২৮) ঠাকুরগাঁও।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: