ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে মো সেলিম মিয়া (৩৫), নামের একজন যুবক মৃত্যু হয়েছে। রোববার ( ১ জুন ) সকালে ৬টার দিকে উপজেলারর আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত যুবক হলেন, সেলিম মিয়া উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে সকাল ছয়টায় বজ্রপাতের কবলে পড়েন ওই যুবক। সঙ্গে সঙ্গেই যুবকটি মারা যায় বলে জানান স্থানীয়রা।
বজ্রপাতে মৃত ব্যক্তির ভাই জমরুল ইসলাম জানান, মাছ ধরার সময় আমার ভাই সেলিম মিয়া বজ্রপাতে মারা যায়। তিনি বলেন আমি আমার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সিলেট থেকে বাড়িতে যাচ্ছি। বজ্রপাতের কবলে পরার সঙ্গে সঙ্গেই সে মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মরা গেছে বলে জানান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম । ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সকাল দশটায় মেসেজ পেয়েছি। থানা পলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশকে দাফনকাজ করতে পারবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




