কুলাউড়ায় গরু খোঁজতে গিয়ে হাওরে মিলল নি খোঁ জ যুবকের লা*শ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৮ PM

কুলাউড়ায় গরু খোঁজতে গিয়ে হাওরে মিলল নি খোঁ জ যুবকের লা*শ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৮:৩৯:৫২ AM

কুলাউড়ায় গরু খোঁজতে গিয়ে হাওরে মিলল  নি খোঁ জ যুবকের লা*শ

ফাইল ছবি


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রফিনগর হাওরে নিখোঁজ হওয়ার দুইদিন পর লোকমান মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ জুন) সকাল ৯টার দিকে ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লোকমান মিয়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাঁড় খুঁজতে একা রওনা হন লোকমান। তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রবিবার সকালে হাকালুকি হাওরে পানিতে ভেসে থাকা একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লোকমানের পরিবার সেখানে গিয়ে লাশ শনাক্ত করে থানায় খবর দেয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার