আমি হে*রে গেছি : অমিতাভ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ AM

আমি হে*রে গেছি : অমিতাভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১০:৩৩:০৬ AM

আমি হে*রে গেছি : অমিতাভ

ছবি : সংগৃহীত


বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন, ৮৩ বছর বয়সেও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’সহ বিভিন্ন বিজ্ঞাপনচিত্র সিনেমার শুটিং ছাড়াও তিনি নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। এই বয়সে তার এমন কর্মতৎপরতা সত্যিই অনুপ্রেরণামূলক। 

তবে সম্প্রতি তার ব্যক্তিগত ব্লগে লেখা কিছু কথা ভক্তদের মধ্যে অভিনেতার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অমিতাভ বচ্চন সম্প্রতি তার ব্লগে লিখেছেন, ‘কখনও কখনও শরীর আপনার স্বভাব ও কাজের ওপর প্রভাব ফেলে এবং আদেশ দেয়, আরাম করো। তাই আমি হেরে গেছি এবং শরীর যা চেয়েছে তাই করেছি। শরীর আমাকে বুঝিয়ে দিয়েছে কে সবচেয়ে শক্তিশালী- শরীর।’ 

তিনি আরও উল্লেখ করেছেন যে, আজকের দ্রুতগতির জগতে তিনি নিজেকে কিছুটা একা বোধ করেন। তিনি লিখেছেন, ‘৮৩ বছর বয়সে আমার বলার অনেক কিছু আছে কিন্তু মঞ্চকে প্রকাশ এবং বোঝার একটি নির্দিষ্ট গুরুত্বের প্রয়োজন, যা আজকের জগতে কমে যাচ্ছে।’

অমিতাভের এই ব্লগ পোস্ট প্রকাশের পর থেকেই ভক্তরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই মনে করছেন, এই বয়সেও তার মাত্রাতিরিক্ত কাজ করার ফলেই শরীর অতিরিক্ত ক্লান্ত হচ্ছে। 

তবে এতকিছুর পরও অমিতাভ প্রতি রোববার নিয়ম করে তার ভক্তদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে আসেন। কখনও কখনও তিনি ভক্তদের কিছু উপহার দিয়ে তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ