সুনামগঞ্জে অটোরিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে যাত্রীদের মা ন ব ব ন্ধ ন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ AM

সুনামগঞ্জে অটোরিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে যাত্রীদের মা ন ব ব ন্ধ ন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ০৩:৩৬:৩৪ AM

সুনামগঞ্জে অটোরিকশার যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে যাত্রীদের মা ন ব ব ন্ধ ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে পৌর শহরে অটোরিকশা ও ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১১ টায় আলফাত স্কয়ারে সচেতন সুনামগঞ্জ বাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি সুখেন্দু সেন'র সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাউস'র নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক  সিরাজুল ইসলাম পলাশ,  সুজন'র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ,সুজন'র সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা,  আমার সুনামগঞ্জের সম্পাদক সোহেল আলম, গন অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক বারী সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন মসিউর রহমান রাসেল, ফারুক আহমেদ, মোসাব্বির হোসাইন, তৃষ্ণা আক্তার রুশনা, যুব অধিকার নেতা মুজাহিদ আলী খোকন, বিশ্বজনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য আনহার সাকিব সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, পৌর শহরে অযৌক্তিক ভাবে অটোরিকশা ও ইজিবাইকের ভাড়া বৃদ্ধি করা হয়েছে অটোরিকশা ও ইজিবাইক সংগঠনের প্যাডের মাধ্যমে। অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির কারণে প্রতিদিন যাত্রী ও চালকদের ঝগড়া হয় তর্কাতর্কি হয়। যাত্রীরা এই ভাড়া বৃদ্ধি মেনে নেন নাই। সেকারণে যাত্রী ও, চালক ও অটোরিকশা মালিকদের সাথে কথা বলে দূরত্ব বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে। যে ভাড়া নির্ধারণ করলে চালক ও যাত্রী দু'পক্ষই সহমত হবে। ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নেওয়ার কথা থাকলেও চালক রা মানে না। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে।

এসময় তারা দাবি করেন, দূরত্ব অনুযায়ী যৌক্তিক ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, কোন অবস্থাতেই আলফাত স্কয়ার কে স্টেশন বানানো যাবে না।পৌর এলাকার সাধারণ নাগরিক, স্টেক হোল্ডার, চালক, মালিক, পৌর প্রশাসক, ও প্রশাসন সহ সকল পক্ষের সাথে আলোচনা করে পৌর প্রশাসনের প্যাডে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা, অটোরিকশার ডান পাশ স্থায়ী ভাবে বন্ধ রাখা। যানজট নিরসনে যত্রতত্র পার্কিং নিষিদ্ধ করা, ফিটনেস বিহীন অবৈধ যানবাহন নিষিদ্ধ করা।

এসময় বক্তারা জানান তাদের ন্যায্য দাবি মানা না হলে পরবর্তীতে বৃহৎ পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার