আইটেম গানে শাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলা নূর
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ AM

আইটেম গানে শাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলা নূর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ১০:১৫:০৭ AM

আইটেম গানে শাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলা নূর

ফাইল ছবি


রায়হান রাফী পরিচালিতে ছবি ‘তাণ্ডব’। এই ছবির টিজার ইতোমধ্যেই দর্শকদের মাঝে আলোড়ন ফেলেছে। এ ছবিতে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব ও সাবিলা নূর। এবার চরকির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হলো ছবিটির ২য় গান লিচুর বাগান। 

৩ মিনিট ২৮ সেকেন্ডের আইটেম গানটি গেয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। গানের শুরুতে বিয়ের পালকিতে বসে বোল্ড লুকে ধরা দিয়েছেন সাবিলা। গানের তালে তালে শাকিব-সাবিলার রোমান্স দর্শকদের যেন মাতিয়ে রেখেছে। 

কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে গানটি প্রকাশ্যে আসতেই কমেন্টে বক্সে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘শাকিব খান মানেই সুপারস্টার! সবসময় নতুন কিছু উপহার দেন।’ আরেকজনের কথায়, ‘পুরাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লিরিক্স তুলে আনছে‌, দারুণ।’

এদিকে তাণ্ডবের গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। চলচ্চিত্রটির কাহিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র রে আবর্তিত হয়েছে।

যেখানে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা-আইয়ের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সহ-প্রযোজনা করেছে এসভিএফ ও চরকি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ