দোয়ারাবাজারে তরুণীর ঝু*লন্ত লা*শ উদ্ধার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ AM

দোয়ারাবাজারে তরুণীর ঝু*লন্ত লা*শ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০২:৫৮:৫২ AM

দোয়ারাবাজারে তরুণীর ঝু*লন্ত লা*শ উদ্ধার


সুনামগঞ্জের দোয়ারাবাজারে রুজিনা বেগম (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। রোজিনা বেগম ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও রুজিনার পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে পরিবারের লোকজনের অগোচরে ঢাকার কোনো এক এলাকায় বিবাহবন্ধনে আবদ্ধ হন রোজিনা। সম্প্রতি নিজ পিত্রালয়ে এসে স্বামীর ঘর করবেন না বলে পরিবারের লোকজনদের জানান তিনি।

রোববার রাতের খাবার সেরে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে পড়েন রোজিনা। রাত ২টার দিকে রোজিনার ভাই সমুজ আলী মাছ ধরে হাওর থেকে বাড়ি ফেরেন। এসময় বোন রোজিনাকে বসতঘরের বারান্দায় বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে এমন দৃশ্য দেখে থানায় খবর দেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর