সুনামগঞ্জে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম ঘোষণা করলেন সালেহিন চৌধুরী শুভ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম ঘোষণা করলেন সালেহিন চৌধুরী শুভ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ০৬:০১:৪৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম ঘোষণা করলেন সালেহিন চৌধুরী শুভ

ছবি: নিজস্ব


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জে বেসরকারি উদ্যোগে পাখি ও বন্যপ্রাণীর একটি অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৪ জুন) সুনামগঞ্জ সদর উপজেলার চিনাউড়া গ্রামে ‘হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস)’ এবং ‘ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড)’ এই কর্মসূচির আয়োজন করে।

হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ তার নিজস্ব প্রায় এক একর পাহাড়ি জমিকে দীর্ঘদিন ধরে ঘন জঙ্গলে রূপান্তর করে পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস গড়ে তোলেন। সেখানে এখন ২০-২২ প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি, গুইসাপ, সজারু, বনমোরগসহ নানা প্রাণীর বসবাস।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই জঙ্গলটিকে আনুষ্ঠানিকভাবে পাখি ও বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কিশোর-তরুণদের পাখি ও বন্যপ্রাণী না ধরার শপথ করানো হয়। শপথ বাক্য পাঠ করান ফেড-এর সহসভাপতি মোদাচ্ছির আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ। এ সময় আরও উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য মঙ্গল মিয়া, কৃষক নেতা আব্দুল আলী, ‘পরিবেশ ও উন্নয়নে তারুণ্য’-এর সভাপতি ফারুক আহমদ, বাংলাদেশ যুবজোট জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ আহমদ, দৈনিক জৈন্তা বার্তার ডেস্ক ইনচার্জ মনোয়ার চৌধুরী, বিশ্বজন মানবিক সংগঠনের সভাপতি কর্ণ বাবু দাস প্রমুখ।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন