আমি এমন একজনকে খুঁজছি যার প্রচুর টাকা আছে : ঋতাভরী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ AM

আমি এমন একজনকে খুঁজছি যার প্রচুর টাকা আছে : ঋতাভরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ০৮:৪৮:০৭ AM

আমি এমন একজনকে খুঁজছি যার প্রচুর টাকা আছে : ঋতাভরী

ছবি : সংগৃহীত


সমসাময়িক যে সকল বাংলা ছবি তৈরি হচ্ছে, তার মধ্যে ভিন্ন চরিত্রে নিজেকে সাজিয়ে চলেছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী। অভিনয় দেখিয়ে নিজেকে চিনিয়েছেন বারবার। তবে সহজ-সরল অভিনয়ে ঠিক যেমন নজর কেড়েছেন, তেমনই স্পষ্টবাদীর পরিচয়ও দিয়েছেন।

সমসাময়িক যে সকল বাংলা ছবি তৈরি হচ্ছে তার মধ্যে ভিন্ন চরিত্রে নিজেকে সাজিয়ে চলেছেন ঋতাভরী। সম্প্রতি মুক্তি পেতে চলছে তার ছবি ‘বাৎসরিক’। তা নিয়ে এক সাক্ষাৎকারে বললেন নানা কথা।

ছবিতে একেবারে সাদামাটা চরিত্রে ঋতাভরী। নো-মেক আপ লুক। অর্থাৎ ‘বাৎসরিক’ ছবিতে ঋতাভরী একেবারে ‘নন গ্ল্যামারাস’। বহু অভিনেত্রী এমনভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে খানিক ইতস্তত বোধও করলেও ঋতাভরী তা করেননি। অভিনেত্রী বলেন, ‘আমি নিজেকে অভিনেত্রী হিসেবে দেখি। অনেকে আছেন, যারা নিজেদের আগে স্টার মনে করেন, পরে অভিনেত্রী। তাই কখনও শারীরিক গঠন কিংবা অত্যাধিক সোজাসাপ্টা চরিত্রে অভিনয় করতে পিছপা হয়নি। আমার চিরকাল মনে হয়েছে, এমন অভিনয় করতে চাই যা দেখে মনে হয়, চরিত্রের খুব কাছাকাছি পৌঁছাতে পারি।’

এমনিতেই ঠোঁটকাটা স্বভাবের ঋতাভরী। ভারতীয় গণমাধ্যমের সেই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, আপনাকে নিয়ে এমন একটা গুজব যা আপনি চেয়েছিলেন, এই গুজব যেন সত্যি হোক? প্রশ্নের উত্তরে হেসে উঠলেন ঋতাভরী।

বললেন, ‘আমার কোনো বাবু আছে, যার প্রচুর টাকা আছে। এবং আমি যত জায়গায় যাই, যা-যা করি, সমস্ত খরচ ও করে। আমি এমন এক বাবুকে খুঁজছি বহু বছর ধরে। আমি সুমিতকে এটা বহুবার বলেছি। আমি এটাও চাই, যে সুমিতের এতটাই টাকা হোক, যেন আমি বলতে পারি, আমাকে আর কী করতে হয়... সবকিছু রয়েছে। আমার কী দরকার আর কিছু। গুচি, প্রাডা এগুলো দিয়ে যাবে...আমার তো কোনো কাজ নেই, দামি ব্যাগ নিয়ে ঘুরি! আমার চাই এমন একজন।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ