সাবিলার পর আইটেম গানে ঝ*ড় তুললেন ফারিণ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৭ PM

সাবিলার পর আইটেম গানে ঝ*ড় তুললেন ফারিণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ১০:০৩:১৪ AM

সাবিলার পর আইটেম গানে ঝ*ড় তুললেন ফারিণ

ছবি : সংগৃহীত


পর্দার অভিনেত্রী থেকে সিনেমার আইটেম গার্ল! দেশের সিনেমাপ্রেমীদের কাছে আলোচনার বিষয় এখন এটাই। ভিন্ন আঙ্গিকে, অনন্য লুকে এবার নিজেদের ধরা দিলেন দেশের দুই জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। আসছে কোরবানির ঈদে ঢালিউডে মুক্তি পাওয়া দুটি সিনেমায় পৃথকভাবে দেখা মিলবে তাদের। দর্শকেরাও প্রস্তত প্রেক্ষাগৃহে তাদেরকে নতুন করে বরণ করে নিতে।

ইতোমধ্যে প্রকাশ হতে শুরু করেছে তাদের সিনেমাগুলোর আইটেম সং। যেখানে আইটেম গার্ল - এর অবতারে ঝড় তুলে দর্শকদের মাঝে তাক লাগিয়ে দিয়েছেন সাবিলা-ফারিণ দুজনেই। সদ্যই প্রকাশ পেয়েছে মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার আইটেম সং ‘লিচুর বাগানে’। যেখানে শাকিব খানের সঙ্গে কোমড় দুলিয়ে দর্শকদের মাঝে আলোড়ন তুলেছেন সাবিলা নূর।

এমন আবহে দর্শকদের উন্মাদনা বাড়িয়ে যেন একরকম চেকমেট দিলেন তাসনিয়া ফারিণ। আসছে ঈদে অভিনেত্রীর প্রথম সিনেমায় বাজিমাৎ ঘটালেন এই অভিনেত্রী। পরিচালক সঞ্জয় সমাদ্দারের আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এর আইটেম গানে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন ফারিণ, কোমড় দুলিয়ে দর্শকদের মাঝে তাক লাগিয়ে দিলেন।

‘ইনসাফ’ ছবির সেই আইটেম গানটির নাম ‘আকাশেতে লক্ষ তারা ২.০’। বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে গেঁথে থাকা নস্টালজিক গান এবার ফিরল এক ভিন্ন আবহে; গানটির এই রিমেক ভার্সন তৈরি করেছেন খ্যাতিমান সংগীত পরিচালক শওকত আলী ইমন।

শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ছাড়াও ‘ইনসাফ’ ছবির মিউজিক ভিডিওতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিমকে। বলা বাহুল্য, তাদের গ্ল্যামার ও পারফরম্যান্স এই আইটেম গানে এনে দিয়েছে বাড়তি আকর্ষণ। বিশেষ করে শরিফুল রাজ ও ফারিণের রসায়ন এবং মোশাররফ করিমের দৃঢ় উপস্থিতি দর্শকের নজর কেড়েছে।

নতুন এ সংস্করণে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা, গানের কথা নতুন করে লিখেছেন সুদীপ কুমার দীপ, আর র‌্যাপ অংশের কাজ করেছেন ব্ল্যাক জ্যাং। তাদের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে আধুনিক রূপ।

এদিকে ‘ইনসাফ’ চলচ্চিত্রটি ইতোমধ্যে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। ছবির গল্পে দেখা যাবে- ডন ইউসুফ চরিত্রে শরিফুল রাজকে, আর তার বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার ভূমিকায় রয়েছেন তাসনিয়া ফারিণ। মোশাররফ করিমও থাকছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

‘ইনসাফ’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা, আর প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস। সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল ও কবিরপুরসহ দেশের নানা লোকেশনে।

এরই মধ্যে সিনেমার পোস্টার ও টিজার দর্শকমহলে আলোড়ন তুলেছে। সব মিলিয়ে বলা যায়, ‘ইনসাফ’ হতে যাচ্ছে এবারের ঈদে আলোচিত ও বহুল প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর একটি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ