মৌলভীবাজারে দুই ভাতিজিকে কু পি য়ে হ*ত্যা, চাচা গ্রে প্তা র
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৯ AM

মৌলভীবাজারে দুই ভাতিজিকে কু পি য়ে হ*ত্যা, চাচা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১২:০০:২৮ PM

মৌলভীবাজারে দুই ভাতিজিকে কু পি য়ে হ*ত্যা, চাচা গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুই ভাতিজিকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) বিকেলে ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (৩ জুন) বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়া তার দুই ভাতিজি শারমিন আক্তার (২৭) ও মাছুমা বেগমকে (২৫) কুপিয়ে হত্যা করেন। এছাড়া ভাইয়ের স্ত্রী হাজেরা বেগম গুরুতর আহত করেন। এ ঘটনায় নিহত শারমিন আক্তারের স্বামী শহিদ মিয়া থানায় হত্যা মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কাঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষে বাধা দিলে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগমকে কুপিয়ে জখম করেন চাচা মাসুক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মা হাজেরাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: