ছাতকে নি খোঁ জে র ৩ দিন পর পাট ক্ষেত থেকে বৃদ্ধের লা শ উ*দ্ধার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ AM

ছাতকে নি খোঁ জে র ৩ দিন পর পাট ক্ষেত থেকে বৃদ্ধের লা শ উ*দ্ধার

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৮/০৬/২০২৫ ১০:০৪:১০ AM

ছাতকে নি খোঁ জে র ৩ দিন পর পাট ক্ষেত থেকে বৃদ্ধের লা শ উ*দ্ধার

ছবি : সংগৃহীত


ছাতকে নিখোজের তিন দিন পর পাট ক্ষেত থেকে আব্দুল কাহার (৬০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ( ৮ জুন ) সকালে নিখোঁজ তার মরদেহ উদ্ধার হয়।   তিনি দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের মৃত রশিদ আলীর পুত্র।

এর আগে গত ৫ জুন বৃহস্পতিবার বিকেলে নিজ  বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মো.আব্দুল কাহার (৬০)।  পরে আজ ৮ জুন রবিবার সকালে নিখোঁজ মো.আব্দুল কাহারের লাশ উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার নয়াপাড়া নামক সাকিনের সায়েক আহমদের বাড়ির পাশে পাট ক্ষেতে ভেসে ওঠে।

স্থানীয় দিঘারকান্দি গ্রামের বাসিন্দা ও মো. আব্দুল বাহারের মেয়ে জামাই আব্দুর রাজ্জাক সহ কিছু লোক পাট ক্ষেতের পানিতে লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ছাতক থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত )  রঞ্জন কুমার ঘোষ, এবং এসআই ( নিরস্ত্র )মোঃ সাদেকুর রহমান লাশ উদ্ধারের বিষয়  নিশ্চিত করেছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার