দোয়ারাবাজারে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৬ AM

দোয়ারাবাজারে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ১১/১০/২০২৩ ০৮:২১:৩৪ AM

দোয়ারাবাজারে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান

নেহের নিগার তনু


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)পদে নেহের নিগার তনু যোগদান করেছেন। বুধবার (১১ অক্টোবর) তিনি আনুষ্ঠানিক ভাবে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন এবং দায়িত্ব গ্রহণ করেন ।


তিনি বিদায়ী ইউএনও আরিফ মোর্শেদ মিশু এর স্থলাভিসিক্ত হলেন ।


দোয়ারাবাজার  ইউএনও অফিস সূত্রে জানা গেছে,গত ৪ অক্টোবর  সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নেহের নিগার তনুকে দোয়ারাবাজার উপজেলার ইউএনও পদে পদায়নের আদেশ দেওয়া হয়।


জানা গেছে,নরসিংদী  জেলার এই কৃতি সন্তান ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। তিনি এর পূর্বে বরিশালের আগৈলঝাড়া উপজেলা এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন ও  ঢাকায় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্বরত ছিলেন।

AB



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব