সমু চৌধুরীর গামছা পরা ছবি ভাই*রালের বিষয়ে যা জানা গেল
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ AM

সমু চৌধুরীর গামছা পরা ছবি ভাই*রালের বিষয়ে যা জানা গেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৫ ০৬:২৮:৪৯ AM

সমু চৌধুরীর গামছা পরা ছবি ভাই*রালের বিষয়ে যা জানা গেল

ছবি : সংগৃহীত


ময়মনসিংহে শাহ্ মিসকিনের মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে থাকতে দেখা গেছে বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা সমু চৌধুরীকে। স্থানীয় বাসিন্দা মো. আল মামুন হৃদয় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।  বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জেলার গফরগাঁও পাগলা থানা মুখী এলাকার শাহ্ মিসকিনের মাজারে এই ঘটনায় এলাকাজুড়ে হৈচৈ পড়ে যায়।

এরপরই পাগলা থানা পুলিশ ঘটনাটি জানতে পেরে ওই মাজারে গিয়ে সমু চৌধুরীর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পায় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম। 

তিনি বলেন, ‘গতকাল বিকেলে সমু চৌধুরী মিসকিন শাহ’র মাজারে এসেছেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।’  

আল মামুন হৃদয়  বলেন, ‘আমি মাজারে গিয়ে দেখি গামছা পড়া অবস্থায় নাট্যকার সমু চৌধুরী গাব গাছের নিচে একটি পাঠিতে শুয়ে আছেন। আমি ভেবেছিলাম উনি মানসিক ভারস্যাম্যহীন হয়ে এখানে আছেন।’

তিনি আরও বলেন, ‘তাই তার পরিবারকে খোঁজ দেওয়ার উদ্দেশ্যে তার কয়েকটি ছবি পোস্ট করেছি। কারণ উনি একজন গুণি মানুষ। উনাকে বহুবার নাটক-সিনেমায় দেখিছি। কিন্তু এখন উনি ছবির বিষয়টি জানতে পেরে রাগ করেছেন। তবে আমি উনার একজন ভক্ত।’  

এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মিসকিন শাহ মাজার কর্তৃপক্ষের কোন বক্তব্য জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌম্য চৌধুরী বর্তমানে ওই মাজারেই অবস্থান করছেন।


জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

তারেক রহমানের সফরের পর ভোটের মাঠে নতুন উদ্যম: এমরান আহমদ চৌধুরী
রাইডার্সদের সঙ্গে মতবিনিময় ও সরস্বতী পূজা পরিদর্শনে খন্দকার মুক্তাদির
ধর্ম বিশ্বাস আলাদা হলেও মানবকল্যাণই মূল লক্ষ্য- এম এ মালিক
কারো করুণায় নয়, নিজেদের শক্তিতেই গড়ব মর্যাদাবান বাংলাদেশ- আরিফুল হক চৌধুরী
ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা হবে: খন্দকার মুক্তাদির
হবিগঞ্জ-৪ আসন: তারেক রহমানের সফরে উজ্জীবিত নেতাকর্মীরা
জৈন্তাপুরে পরিত্যক্ত এ*য়ারগান উ*দ্ধার
জৈন্তাপুরে চো*রাকারবারিদের সঙ্গে বি*জিবির সং*ঘর্ষ, আ*হত ৪
মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা দেশের মানুষের কাছে স্পষ্ট
জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা