টাকা ফেরত দিলেন শাকিব খান
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২২ PM

টাকা ফেরত দিলেন শাকিব খান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৫ ০৪:১৫:০১ AM

টাকা ফেরত দিলেন শাকিব খান

ছবি : সংগৃহীত


২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তিন বছর পার হয়ে গেলেও সেই সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। যে কারণে চরম সমালোচনার মুখে পড়েন এই নায়ক। 

সেই সমালোচনার মাঝেই অনুদানের টাকা ফিরিয়ে দিয়েছেন শাকিব খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ১২ মে শাকিব খানকে একটি চিঠি পাঠানো হয়। নিয়ম অনুযায়ী সিনেমা নির্মাণ না করলে বা টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর তিনি টাকা ফেরত দিয়েছেন।

মাহবুবা ফারজানা আরও বলেন, ‘অনুদান পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ সম্পন্ন করার নিয়ম রয়েছে। যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। কিন্তু শাকিব কোনো আবেদন করেননি। বরং দীর্ঘ সময় অনুদানের টাকা রেখেছিলেন। তাই বাধ্য হয়েই চাপের মুখে টাকা ফেরত দিলেন।’মায়া সিনেমায় শাকিব খানের বিপরীতে পূজা চেরীরর অভিনয়ের কথা শোনা গিয়েছিল

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল