সুনামগঞ্জে 'আমার কণ্ঠ আমার অধিকার' ক্যাম্পেইন অনুষ্ঠিত
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ PM

আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ে

সুনামগঞ্জে 'আমার কণ্ঠ আমার অধিকার' ক্যাম্পেইন অনুষ্ঠিত

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৭:০৩:২২ PM

সুনামগঞ্জে 'আমার কণ্ঠ আমার অধিকার' ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ‍্যোগে 'আমার কণ্ঠ আমার অধিকার' ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৬ জুন)  দুপুরে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ক‍্যাম্পেইন অনুষ্ঠান হয়।

ডেভেলপমেন্ট পার্টনার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্টস (ইরা)র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ক‍্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব‍্য রাখেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল হাসান।

No description available.

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন, উপজেলা একাডেমিক অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম, আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক মোয়াজ্জেম হোসেন, শিক্ষক আব্দুল কাদির মানিক, দেলোয়ার হোসেন, শিক্ষানুরাগী আশরাফ আলী, এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্টস (ইরা)র প্রকল্প কর্মকর্তা ফয়সাল আহমদ, ইয়ুথ ফর চেজ বাংলাদেশ ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী জাহিদ কবির, ম্যানেজার (ফিনান্স এন্ড অ্যাডমিন) মোঃ শামসুদ্দিন কয়েস।

No description available.

বক্তারা বলেন, এই ক্যাম্পেইনের মাধ‍্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যাতে তরুণদের মধ্যে প্রচলিত ভুল ধারণার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা যায়। এর পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে জানা এবং অধিকার আদায়ের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। No description available.

তারা বলেন, এই ক‍্যাম্পেইনে সকলের অভিজ্ঞতা এবং দক্ষতা ক্যাম্পেইনের উদ্দেশ্যের সাথে অনুরণিত হবে এবং অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করবে। এই ক্যাম্পেইন টি সমমনা ব্যক্তি এবং সংস্থাগুলির একত্রিত হওয়ার, জ্ঞান ভাগ করে নেওয়ার এবং লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে লড়াই করা, তাদের আধকার আদায়ে সহযোগিতার জন্য একটি দুর্দান্ত প্ল্যাটর্ফম তৈরি করবে, যার ফলে সবার জন্য একটি নিরাপদ এবং আরও অন্তর্ভূক্তিমুলক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। 

জৈন্তাবার্তা / এম সি