মরুর শহরের আনাচে-কানাচে চষে বেড়াচ্ছেন মিষ্টি জান্নাত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ AM

মরুর শহরের আনাচে-কানাচে চষে বেড়াচ্ছেন মিষ্টি জান্নাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৯:৩৯:০৯ PM

মরুর শহরের আনাচে-কানাচে চষে বেড়াচ্ছেন মিষ্টি জান্নাত

ফাইল ছবি


ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় তার। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। এবার দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে উষ্ণতা ছড়াচ্ছেন। মরুর শহর দুবাইয়ের আনাচে-কানাচে চষে বেড়াচ্ছেন মিষ্টি জান্নাত। 

তাকে দেখা গেছে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার সামনে থেকে শুরু করে দুবাই শহরের অলিতে-গলিতে ঘুরতে। শুধু তাই নয় দুবাইয়ের সমুদ্র সৈকতে আবেদনময়ী অবতারে ধরা দিয়েছেন তিনি যা নেটিজেনদের নজর কেড়েছে।

তর শেয়ার করা ছবি ও ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করছেন যে মিষ্টি জান্নাত দুবাইয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা মিষ্টি জান্নাতের ভূয়সী প্রশংসা করছেন।

একজন মন্তব্য করেছেন, ‘জায়গাটা অনেক সুন্দর আর আপনার ছবিগুলোও মানিয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগতেছে দিদি ভাই।’ বোঝাই যাচ্ছে, দুবাইয়ে মিষ্টি জান্নাতের এই খোশ মেজাজের ভ্রমণ নেটিজেনদের কাছে বেশ উপভোগ্য হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ