জামালগঞ্জে বিনামূল্যে চোখের ছানি অপারেশন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ০২:৪৮:২৮ অপরাহ্ন

জামালগঞ্জে বিনামূল্যে চোখের ছানি অপারেশন


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এর অর্থায়নে এবং জনতা চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার (১৭ জুন) জামালগঞ্জের দারুল হুদা হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারি।

মহসিন কবিরের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ, জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান টিপু, সমাজসেবা সংগঠন ‘দেশ-প্রবাস’ এর সভাপতি নুরুল হক ও সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, "দৃষ্টি" শীর্ষক এই কর্মসূচির মূল লক্ষ্য হল গ্রামের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দৃষ্টি ফিরিয়ে আনা। সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন সেবা প্রদান করা হচ্ছে, যা অনেকের জন্য এক আশীর্বাদস্বরূপ।

উল্লেখ্য, অপারেশন কার্যক্রমটি পরিচালিত হচ্ছে সুনামগঞ্জ জেলার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার জনতা চক্ষু হাসপাতালে।

ডাচ্-বাংলা ব্যাংকের এমন মহতী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন