সুনামগঞ্জ থেকে অ প হৃ ত কিশোরী নরসিংদীতে উ দ্ধা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

অপহরণকারী গ্রেপ্তার

সুনামগঞ্জ থেকে অ প হৃ ত কিশোরী নরসিংদীতে উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ০৫:২৬:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জ থেকে অ প হৃ ত কিশোরী নরসিংদীতে উ দ্ধা র

ছবি : সংগৃহীত


নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১), সিপিএসসি নরসিংদী ক্যাম্প। অভিযানে অপহরণকারী মো. বাহাদুর ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি সাংবাদিকদের জানান র‍্যাব-১১  সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা। গ্রেপ্তারকৃত অপহরণকারী বাহাদুর ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লক্ষ্মীগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। 

র‍্যাব জানায়,  গত ১৩ জুন সকাল আনুমানিক ৭টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সী ওই কিশোরীকে তার বাড়ির সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়ক থেকে ইচ্ছার বিরুদ্ধে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তার সহযোগীরা। ঘটনার পর পরিবার মামলা দায়ের করলে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ জুন দিনগত রাত ২টা ৩০ মিনিটে মনোহরদী থানার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতিরদিয়া বাজার এলাকার নুরুল ইসলামের বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃতকে ও আসামিকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন