জামালগঞ্জে নি ষি দ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে ফ তা র
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ PM

জামালগঞ্জে নি ষি দ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ০৮:৩১:২৩ PM

জামালগঞ্জে নি ষি দ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রে ফ তা র

ফাইল ছবি


সুনামগঞ্জের জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে নিয়মিত মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আরাফাত রুবেলকে গ্রেফতার করা হয়েছ ।

পুলিশ সূত্রে জানাযায়, সোমবার(১৬ জুন) রাতে জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসমী জামালগঞ্জ উত্তর ইউনিয়নের আব্দুর রহমানের পুত্র। আসমী রুবেল নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) পঙ্কজ ঘোষ, এম এ ফারুক, এএসআই (নিঃ) গোলাম কিবরিয়া ও সঙ্গীয় ফোর্সসহ সাচনা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাচনা বাজার হতে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার