সুনামগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই বোনের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সুনামগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই বোনের

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ১০:২৩:১০ অপরাহ্ন

সুনামগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেলো দুই বোনের

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের সদর উপজেলায় গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মারা যায় তারা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

মারা যাওয়া- বুশরা আক্তার হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। ফাতেহা বেগম (৮) মৃত রফিকুল ইসলামের বোন রেহেনা বেগমের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সে। এসময় দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়।

স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

  হরিণাপাটি গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিন জানান, স্থানীয় ইউপি চেয়রাম্যানকে জানিয়ে পরিবারের লোকজন দুই শিশুর লাশ দাফন করেছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, “আপনার কাছ থেকে এখন জানলাম, আমরা এখনো খোঁজ পাইনি। আমরা খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন